ছোয়া: ৪ বছর প্রেম করলাম তোর সাথে, আর বিয়ে হলো তোর বড় ভাইয়ের সাথে..
আকাশ: ভাগ্যে যেটা ছিলো, সেটাই হয়েছে.. এখন আর এইসব কথা বলার কোনো মানেই হয় না!!
ছোয়া: তোর বড় ভাই আমাকে বিয়ে করে সেই যে বিদেশে গেলো…. ৬ বছর হয়ে গেছে.. এই ৬ বছরে একবারও দেশে আসেনি….
আকাশ: হয়তো ভাইয়া ছুটি পায় না…. তাই দেশে আসতে পারে না….
ছোয়া: দেশে আসতে পারে না, নাকি দেশে আসতে চায় না, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে??
আকাশ: চিন্তা করো না ভাবি…. ভাইয়া খুব তাড়াতাড়ি দেশে চলে আসবে….
ছোয়া: হি হি হি…. হা হা হা….
আকাশ: কি ব্যাপার!! এভাবে হাসছো কেনো??
ছোয়া: হি হি হি…. তুই আমাকে ভাবি বলে ডাকলে জানি না কেনো আমার অনেক হাসি পায়….
আকাশ: বড় ভাইয়ের বউকে ভাবি বললো না তো কি বলবো??
ছোয়া: যখন তোর সাথে প্রেম করতাম, তখন কি বলে ডাকতি?? হুম?? একবার জান-পাখি বলে ডাক না আকাশ….
আকাশ: তুই কি পাগল হয়ে গেছিস?? কিসের জান-পাখি বলে ডাকবো তোকে?? আর তুই আমার সাথে এভাবে কথা বলবি না…. কেউ যদি শুনে ফেলে, তাহলে সর্বনাশ হয়ে যাবে!!
ছোয়া: এই তো…. বিয়ের পর এই প্রথমবার আমাকে তুই বলে সম্বোধন করলি…. আস্তে-আস্তে তোর আগের রূপ ফিরে আসছে….
আকাশ: না…. এটা কখনোই সম্ভব না!! তুই যতো চেষ্টাই করিস না কেনো…. আমাকে আগের মতো করে পাবি না…. তুই আমার বড় ভাইয়ের বউ.. আমি আমার বড় ভাইয়ের সাথে বেইমানী করতে পারবো না!!
ছোয়া: কিন্তু আমি তো তোর বড় ভাইয়ের সাথে বেইমানী করবো…. সে যেমন আমার সাথে বেইমানী করছে…. তেমনি আমিও করবো…. আমিও পর-পুরুষের সাথে মেলামেশা করবো…. যেমনটা সে বিদেশে করছে….
আকাশ: তুই আমার বড় ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস…. আমার বড় ভাই কখনো এই কাজ করতে পারে না!!
ছোয়া: আর কতো তোর বড় ভাইয়ের পক্ষ নিবি?? তোর বড় ভাইয়ের সাথে একই কোম্পানিতে চাকরি করে আমার এক খালাতো ভাই শুভ.. শুভর কাছে আমি সবকিছুই শুনেছি.. তোর বড় ভাই যে বিদেশে বিয়ে করেছে সেটা আমি জানি.. ঐ সংসারে তার ৫ বছরের একটা ছেলেও আছে.. তোরা সবাই আমার কাছে যতোই গোপন করিস…. আমি সব খবর ই পেয়েছি….
আকাশ: না.. মানে.. আসলে.. বাবা-মা তো চেষ্টা করছে বড় ভাইয়াকে বোঝানোর…. বড় ভাইয়া একদিন ঠিকই তোর কাছে ফিরে আসবে….
ছোয়া: সেই ফিরে আসার অপেক্ষাতেই তো আছি!! যদিও আমি জানি…. সে আর কখনো ফিরে আসবে না….